OrdinaryITPostAd

দেবীগঞ্জ উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার অন্তর্গত একটি উপজেলা।

 ইতিহাস

দেবীগঞ্জ এর নামকরণ নিয়ে দুইটি মত প্রচলিত আছে। একটি মত হলো, এ জনপদটি পূর্বে হিন্দু অধ্যুসিত ছিল। এখানে অনেক দেব-দেবীর মূর্তি পাওয়া যেত। এ সব দেব-দেবীর নাম থেকে দেবীগঞ্জ নামটি হতে পারে। অপর মতটি হলো, সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেত্রী- দেবী চৌধুরানীর অবাধ বিচরণ স্থল ছিল এ এলাকাটি। এখানকার ঘন বনাঞ্চলে প্রবাহিত করতোয়া, তিস্তা, আত্রাই ও কুড়ুম নদীর বাঁকে বাঁকে ব্রিটিশদের সাথে কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হন এবং এখানকার অধিবাসীদের আশা- ভরসা ও শৌর্য বীর্যের প্রতীক হয়ে উঠেন। দেবী চৌধুরানীর স্মৃতি থেকে এর নামকরণ হয় দেবীগঞ্জ। দেবী চৌধুরানীর প্রধান সহযোগী ভবানী পাঠক এর নামে নিকটস্থ আরেকটি এলাকার নামকরণ করা হয়েছে ভবানীগঞ্জ।

দেবীগঞ্জ সহ পঞ্চগড় জনপদ ছিল কোচবিহার রাজ্যের অন্তর্ভুক্ত। ১৭১১ সালে মোঘল ও কোচবিহার রাজার মধ্যে সন্ধি হয়। রাজা রূপ- নারায়ন কোচবিহার রাজ্য সন্ধিসূত্রে লাভ করেন। ১৭৭৬ সালে মোঘলদের ফকিরকুন্তি নামক ফৌজদারী অঞ্চল প্রাচীন রংপুর জেলায় রূপান্তরিত হয়। ১৮৫৭ সালে প্রশাসনিক সুবিধার্থে তিনটি মহকুমা সৃষ্টি করা হয় এবং এর সর্ব উত্তরের মহকুমার নাম হয় তেঁতুলিয়া। এই তেঁতুলিয়া মহকুমার মধ্যে ছিল বোদা চাকলা এবং দেবীগঞ্জ জনপদ ছিল বোদা চাকলার অধীন। ১৯৮০ সালে ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারী থানাসহ ৫টি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয় এবং ১৯৮৪ সালের ০১ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা গঠিত হয় ও দেবীগঞ্জ উপজেলার আত্মপ্রকাশ ঘটে।


অবস্থান ও আয়তন

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত দেবীগঞ্জ উপজেলা। এ উপজেলার উত্তরে বোদা উপজেলা ও পঞ্চগড় সদর উপজেলা, দক্ষিণে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও খানসামা উপজেলা ও নীলফামারী সদর উপজেলা, পূর্বে নীলফামারী জেলার ডোমার উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমে বোদা উপজেলা ও ঠাকুরগাঁও সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

দেবীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা রয়েছে যথা-


দেবীগঞ্জ উপজেলা ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। যথা-

যোগাযোগ

সড়ক পথে-ঢাকা থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক পথে রংপুর পর্যন্ত এবং রংপুর থেকে ৩৫ কিলোমিটার আসলে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে উত্তর মুখো হয়ে নীলফামারী জেলা এবং নীলফামারী জেলার ডোমার উপজেলা থেকে ০৬ কিঃমি পশ্চিম উত্তর দিকে আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।

পঞ্চগড়- দেবীগঞ্জঃ পঞ্চগড় থেকে জাতীয় মহাসড়ক পথে ২০কি.মি. আসলে বোদা উপজেলা এবং বোদা থেকে পূর্ব দিকে ২০কি.মি. আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।

দিনাজপুর- দেবীগঞ্জঃ দিনাজপুর থেকে মহাসড়ক পথে ২০ কি.মি. পথ আসলে বীরগঞ্জ উপজেলা, বীরগঞ্জ থেকে ১০ কিঃমি উত্তরে খানসামা, ১০ কি.মি. উত্তরে ঝাড়বাড়ী নামক বাজার এবং ঝাড়বাড়ী থেকে পর্যায়ক্রমে ০৬ কিঃমি লক্ষ্মীনারায়নী,০২ কিঃমি ফুলবাড়ীবাজার, ০৪ কিঃমি কালীগঞ বাজার হয়ে সর্বমোট ৬৫কিঃমি (দিনাজপুর-দেবীগঞ্জ) পথ আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।


দর্শনীয় স্থান 

দেবীগঞ্জ ডিসি পার্ক

  •  ময়নামতির চর
  • খয়ের বাগান
  • জগবন্ধু ঠাকুরবাড়ী


  • খয়ের বাগান

  • ৪র্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু
  • ডিসি পার্ক



দেবীগঞ্জ ময়নামতির চর


  • ৪র্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু

  • জগবন্ধু ঠাকুরবাড়ী






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪