OrdinaryITPostAd

ভাড়া বাসায় মিললো কুবি ছাত্রী ও তার মায়ের মরদেহ

 

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়াটে বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 
নিহতরা হলেন: কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ও তাদের মেয়ে সুমাইয়া আফরিন (২২)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সময় সংবাদকে জানান, নিহতদের ছেলে ফয়সাল আহমেদ রাত ২টার দিকে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
তিনি জানান, নিহতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
 

 
স্থানীয়রা জানিয়েছেন, স্বামী নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে তাহমিনা বেগম ছেলে-মেয়েদের নিয়ে ভাড়াবাসায় থাকতেন। বড় ছেলে আলামিন আহমেদ ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করেন। ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী ঢাকায় থাকেন এবং মাঝেমধ্যে কুমিল্লায় আসা-যাওয়া করতেন।
 
নিহতের ছেলে ফয়সাল জানান, শুক্রবার তিনি ঢাকায় যান স্ত্রীর কাছে। রোববার রাতে কুমিল্লায় ফিরে বাসায় এসে দরজা খুলতে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভেতরে গিয়ে দুই কক্ষে মা ও বোনের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪